সেতুর নিচে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

১৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আরাফাত হোসেন জনি (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বটতলী সেতুর নিচে তুলসীগঙ্গা নদীতে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত আরাফাত হোসেন জনি ক্ষেতলালের দাশড়া গ্রামের আলী আকবরের ছেলে। সে ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বটতলী সেতুর নিচে কয়েকজন ব্যক্তি একটি মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উপজেলার দাশড়া উত্তরপাড়া গ্রামের আলী আকবরের ছেলে জনির বলে পরিবারের লোকজন শনাক্ত করেন।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সেতু থেকে নিচে পড়ে ছেলেটি মারা গেছে। মরদেহের মাথার ভেতরে আঘাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬