স্ত্রীসহ প্রাণ হারালেন মাভাবিপ্রবি ছাত্র আসিফ

১৫ এপ্রিল ২০২৪, ১২:১২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
নিহত মাভাবিপ্রবি শিক্ষার্থী আসিফ মাহমুদ

নিহত মাভাবিপ্রবি শিক্ষার্থী আসিফ মাহমুদ © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রী। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তার সহপাঠীরা জানান, রোববার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উড়াল সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আসিফের স্ত্রী তানজীশ বকশী।

পরে সাভারে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে আসিফও মারা যান। তার গ্রামের বাড়ি কালিয়াকৈর উপজেলায়। তাদের মৃত্যুতে উভয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন: তিন দিন আটকে রেখে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, আসিফ ও তার স্ত্রী রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি বাস তাদের চাপা দেয়। পরে চালক পালিয়ে যায়। এখনো কোনো মামলা হয়নি। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। তারা এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায় গিয়েছিলেন।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬