চরফ্যাশনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

১৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

ভোলার চরফ্যাশনের দুলারহাটে কবরস্থানে মাদক সেবনে বাধা দেয়ায় ঘটনার মূল আসামি কিশোর গ্যাং লিডার রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এজাহার দাখিলের পর বিকাল সাড়ে ৫ টায় স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় চর যমুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ৫ আসামি এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য ও মাদক সেবনকারী। প্রায় সময় তার বাড়ির দরজায় এবং পার্শ্ববর্তী কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মাদক সেবন করে থাকেন। তাদেরকে বারবার নিষেধ করেও কোন প্রতিকার না পেয়ে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়।

এতে ক্ষিপ্ত হন কিশোর গ্যাং চক্রের লিডার রাকিবসহ তার সাঙ্গপাঙ্গ অপর মাদক সেবনকারীরা। রোববার ফের ওই চক্র কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মাদকের আড্ডা বসায় এবং বিকট শব্দে সাউন্ড বক্স বাজায়। এসময় ওই স্থান দিয়ে সাংবাদিক আরিফের ভগ্নিপতি নাজিউরের আসার সময় পূর্ব আক্রোসবত তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে সাংবাদিক আরিফ হোসেন, তার বোন হাফসা বেগম ও তার বড় বোনের জামাতা মোক্তার হোসেন নাজিউরকে উদ্ধারে এগিয়ে গেলে সংঙ্গবদ্ধ মাদক সেবনকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদের রক্ষা করে হাসপাতালে পাঠান।

দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, হামলার ঘটনায় মূল আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close