হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

০৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

© সংগৃহীত

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী তফসির খানকেও (২৫) গ্রেফতার করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে তাকে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। নেত্রকোনা ডিবি পুলিশের ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন। প্রবান ও তার পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মো. সাদ্দাম হোসেন বলেন, গোপন সংবাদে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন, ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে আজই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence