প্রাইভেট পড়াতে এসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষক গ্রেপ্তার

০৪ এপ্রিল ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

বরিশালের উজিরপুরে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ওই শিক্ষককে আটক করে বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দী (৪৫) ওই ছাত্রীকে গণিত পড়াতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে বাড়িতে কলেজছাত্রী ছাড়া কেউ ছিলেন না। বাবুল কুমার তখন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে তিনি দ্রুত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে গতকাল বুধবার উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বাবুল কুমারকে গ্রেপ্তার করে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence