লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল মুরুলী চন্দ্রের

৩০ মার্চ ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) © সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান এবং ও নুর ইসলামের ছেলে লিটন।

জানা গেছে, শুক্রবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচারকারী চক্রের ৪/৫ জন  ভারতে প্রবেশ করেন। এরপর রাখালরা ভারতীয় গরু নিয়ে বুড়িরহাট সীমান্ত দিয়ে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তিন বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে রংপুরে নেওয়ার পথে মুরুলী চন্দ্র মারা যান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির গণমাধ্যমকে বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুরলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬