বেইলি রোডে আগুন

প্রাণ হারালেন ভিকারুননিসার শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে

০১ মার্চ ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে জান্নাতি তাজরিন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে জান্নাতি তাজরিন © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুন লাগার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম (৪৭) ও তার মেয়ে জান্নাতি তাজরিন (২৩) প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন এম এ এইচ গোলাম মহিউদ্দিন। 

জানা গেছে, লুৎফুর নাহার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। আর জান্নাতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গোলাম মহিউদ্দিন জানান, তার স্ত্রীর দাঁতে ব্যথা ছিল। এ জন্য মেয়েকে নিয়ে হাসপাতালে যান। ফেরার পথে কাচ্চি খেয়ে আসার পরামর্শ দেন তিনি। স্ত্রী-মেয়ের মৃত্যুর জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে তার।

আরো পড়ুন: বেইলি রোডের ভয়াবহ আগুনে বুয়েটের দুই শিক্ষার্থী মারা গেছেন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬