নারী সেজে ইমোতে প্রতারণা, ৫ বছরের কারাদণ্ড যুবকের

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

ইমো হ্যাক করে প্রতারণার অভিযোগে রাজশাহীতে রাজু আহমেদ নামের এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিদ রাজু আহমেদ (২৭) নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে আজিজুর রহমান সেন্টুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বরাতে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, অভিযুক্ত ব্যক্তি নারী সেজে সামাজিক মাধ্যম ইমোতে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এ অ্যাকাউন্টটি ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক নারী ও তার প্রবাসী বোন জামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন। এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাকে গ্রেফতার করে। সেদিন পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় মামলা করে।

ইসমত আরা আরও জানান, আদালত একটি ধারায় আসামি রাজুকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আরেক ধারায় তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ অর্থ অনাদায়েও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রিকশাচালক হত্যার অভিযোগ: মধ্যরাতে উত্তরা রণক্ষেত্র, শপিং কম…
  • ১৬ মার্চ ২০২৬
মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ১৬ মার্চ ২০২৬
আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৬ মার্চ ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন…
  • ১৬ মার্চ ২০২৬
মিরপুরে শাড়ির গোডাউনে আগুন
  • ১৬ মার্চ ২০২৬
সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্ম…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence