এক কেন্দ্রে ৫৭ ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থী, সচিবসহ আটক সবাই

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা

সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা © ফাইল ছবি

নওগাঁর সাপাহারে একটি কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সচিবসহ ৫৮ জনকে আটক করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রে অভিযান চালান সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন। এ সময় তাদেরকে আটক করা হয়। এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন: অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্র থেকে সচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে প্রশাসন। এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence