আ’লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
গ্রেপ্তার ছাত্রলীগের ‍দুই নেতা

গ্রেপ্তার ছাত্রলীগের ‍দুই নেতা © সংগৃহীত

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার মামলায় দুই ছাত্রলীগ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

জেলার পুলিশ সুপার রুহুল আমিন জানিয়েছেন, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মোটর মালিক সমিতির সদস্য শরিফুল ইসলাম সোহান হত্যাকাণ্ডের পর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিকের সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মেরে ফেলল ছাত্রলীগ নেতা

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। এর আগে শুক্রবার রাতে নিহত শরিফুল ইসলামের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এদিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence