বিলে মিলল দুই ভাইয়ের লাশ

৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মাগুরায় বিল থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে

মাগুরায় বিল থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরের ইছামতি বিলে দুভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দেয়। দুই ভাই সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।

জানা গেছে, রাতে দু’ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। রোববার বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে লাশ দেখতে পাওয়া যায়। এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে দু’জনকে আটক করেছে স্থানীয় পানিঘাটা ফাঁড়ি পুলিশ।

আরো পড়ুন: ‘প্রেমের দ্বন্দ্বে’ না ফেরার দেশে কলেজছাত্রী মুমু

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close