নারী শিক্ষকের সঙ্গে অসদাচরণ, শিক্ষা কর্মকর্তার শাস্তি দাবি

২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের বিক্ষোভ

শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের বিক্ষোভ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশিক্ষণ চলাকালে মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (২২ ডিসেম্বর) শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে প্রশিক্ষণ বন্ধ করে আন্দোলন করেন শিক্ষকরা।

উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক সাত দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলছে শিক্ষকদের। তাদের বিক্ষোভের পর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে প্রশিক্ষণে ফেরেন শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, প্রশিক্ষণ চলাকালে গণিতের এক নারী শিক্ষক ব্যক্তিগত কাজে কয়েক মিনিটের জন্য বাইরে যান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুখোমুখি হন তিনি। পরে তাকে শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে প্রশিক্ষক মোজাম্মেল হক ও নারী শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন শিক্ষা কর্মকর্তা।

আরো পড়ুন: অফিস কেরানি নিচ্ছেন নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ

তাদের দাবি, গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণে প্রায় সব শ্রেণিতে শিক্ষা কর্মকর্তা এমন আচরণ করেন। তার শাস্তির পাশাপাশি অন্যত্র বদলির দাবি জানান শিক্ষকরা। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের বক্তব্য জানা সম্ভব হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence