শিক্ষক না হয়েও প্রশিক্ষণে, বাদ দেওয়া হলো নারীকে

২১ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা © ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় মালা রানী অধিকারী নামে এক নারীকে মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষক না হয়েও প্রশিক্ষণে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। 

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ইউএনও ফারিয়া তানজিনের। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মালা রানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত ১৭ ডিসেম্বর থেকে উপজেলার বিএইচপি একাডেমির হলরুমে শিক্ষকদের নতুন কারিকুলামের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সাত দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪২টি বিদ্যালয়ের ৪৬০ জন শিক্ষক। জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মন্টু লাল বাড়ৈ ভাতার টাকার জন্য স্ত্রী মালা রানীকে প্রশিক্ষণ কর্মসূচিতে তালিকাভুক্ত করেন। এজন্য রাজিহার ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতির কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। 

আরো পড়ুন: প্রার্থীর পোস্টার কেড়ে নিয়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মালা রানীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইউএনওর নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
close