শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২৫

০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় © সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার স্থানীয় গ্রামের মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় ওই ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার কুবাজপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও মোতাহির আলীর ছেলে মঞ্জুর মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় প্রাথমিকভাবে সমাধান করা হয়। পরে মঙ্গলবার ওই ঘটনার জের ধরে বিরোধী দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। 

হাজী মজিদ মিয়া জানান, তাঁর ছেলে ও স্থানীয় মেম্বার মিলাদের চাচাতো ভাইয়ের মধ্যে বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়। পরে বিষয়টি স্থানীয়রা সমাধান করেন। ঘটনার এক দিন পর সোমবার প্রতিপক্ষের লোকজন তাদের পক্ষের লোকজনের ওপর হামলা করায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। সেখানে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বসে বিরোধ নিষ্পত্তি করে। তবে মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে মোতাহির আলীর পক্ষের স্থানীয় ইউপি সদস্য মিলাদ জানান, প্রতিপক্ষের লোকজন আগে তাদের লোকজনের ওপর হামলা করে। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence