ইতিহাসে ফেল, দরজা ভেঙে উদ্ধার করা হলো সুরাইয়ার লাশ

২৮ নভেম্বর ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
লোহাগড়া থানা

লোহাগড়া থানা © সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন নিজ ঘর থেকে সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে ওই উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফলাফলে ইতিহাস বিষয়ে অকৃতকার্য হন আশা।

সুরাইয়া আক্তার একই গ্রামের ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার আশা লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। গত রোববার (২৬ নভেম্বর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন। সকালে স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মৃত অবস্থায় আশাকে উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন। তিনি বলেন, পরিবার জানিয়েছে ইতিহাসে অকৃতকার্য হয়েছেন আশা। স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন তিনি। সোমবার সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে মৃত অবস্থায় আশাকে উদ্ধার করেন তারা।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।

মৃতের বড় বোন বলেন, আমার ছোট বোনের শারীরিক অসুস্থতার কারণে ইতিহাস পরীক্ষা ভালো হয়নি। তার ফলাফল অন্য বিষয়ে ভালো হলেও এক বিষয়ে ফেল সে নিজের থেকে মেনে নিতে পারেনি। গতকাল থেকে আমরা সবাই অনেক বুঝিয়ে স্বাভাবিক করছিলাম, কিন্তু সকালে সে দুনিয়া থেকে এভাবে চলে গেল।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9