ডিবি পরিচয়ে শিক্ষক নেতা জাকির হোসনকে তুলে নেওয়ার অভিযোগ

২১ নভেম্বর ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন © ফাইল ছবি

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযোগ করেছেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, রাজধানীর ধোলাইখাল এলাকার বাসা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন শিক্ষক নেতা জাকির হোসেনকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছেন। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এক বিবৃতিতে শিক্ষক নেতা জাকির হোসেনের সন্ধান ও মুক্তি দাবি করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। তারা শিক্ষক নেতা মো. জাকির হোসেনকে গ্রেফতারের নিন্দা ও জাকির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তারা বলেন, সরকার বিনা অপরাধে শিক্ষকদের গ্রেফতার করে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সরকারের ‘নীল নকশার নির্বাচনে’ শিক্ষক সমাজ দায়িত্ব পালন করবে না বলে জাকির হোসেনকে গ্রেফতার করে শিক্ষকদের মধ্যে আতংক সৃষ্টি করতে চাচ্ছেন। তবে শিক্ষক সমাজ রাজপথেই জাকির হোসেনের গ্রেফতারের জবাব দিতে প্রস্তত বলে এতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: ঢাবি ও অধিভুক্ত কলেজের ৪৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ

বিবৃতিদাতারা হলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আ. রাজ্জাক, ভারপ্রাপ্ত মহাসচিব একে ফজলুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হেসেন ও মহাসচিব মাওলানা এসএম বায়েজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ ও সদস্য সচিব হারুনুর রশীদ গাজী।

নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
  • ২৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলেন ভ্যা…
  • ২৯ মার্চ ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence