শিক্ষকের গলা কাটা নিথর দেহ পড়ে ছিল ছাদে

০৯ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
ব্রাহ্মণপাড়ায় শিক্ষককে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে

ব্রাহ্মণপাড়ায় শিক্ষককে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে © প্রতীকী ছবি

নরসিংদীর ব্রাহ্মণপাড়ায় এক শিক্ষককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) রাতে পৌর এলাকার ব্রাহ্মণপাড়ায় একটি বাড়ির ছাদে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 

নিহত টিউশনি শিক্ষক কামরুজ্জামান (৪০) শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তিন মাস আগে দেশে ফিরে আসেন কামরুজ্জামান।

পরিবারের সদস্যরা জানান, কামরুজ্জামান সৌদি আরব থেকে তিন মাস আগে দেশে ফিরে টিউশনি করাতেন। বুধবার সন্ধ্যায় সাটিরপাড়া বাড়ি থেকে বের হন। রাতে কতিপয় দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তির বাড়ির ছাদে ডেকে নিয়ে তাকে ছুড়িকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close