দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল যুবকের পেটে বিস্ফোরণ

০৪ নভেম্বর ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
অভয়নগরে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে

অভয়নগরে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের ছুঁড়ে মারা ককটেল বিস্ফোরণে জিয়াউর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জিয়াউর উপজেলার রানাগাতি গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতেগ রানাগাতি গ্রামের উত্তরপাড়া বটতলায় জাবের বিশ্বাসের চায়ের দোকানে আসেন জিয়াউর। এ সময় দুর্বৃত্তরা তার ওপর ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণে পেট ক্ষতবিক্ষত হয়ে নাড়ি-ভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: শিক্ষার্থীকে হত্যার বিষয়ে যা বললেন ড্যাফোডিল ভিসি

এ সময় বিস্ফোরণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছুটে বেরিয়ে যাওয়ার সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জিয়াউরের বিরুদ্ধে থানায় চারটি মামলা আছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close