গুজব ছড়ানোর অভিযোগে স্কুলশিক্ষকসহ ২ জন আটক

০৭ আগস্ট ২০১৮, ০৮:০৫ PM

সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে স্কুলশিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

আটক ব্যক্তিরা হলেন জেলার চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফিরোজ আলম।

তাঁদের উভয়কে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। তাঁদের উভয়ের কাছ থেকে একটি করে স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, স্কুলশিক্ষক কামাল উদ্দিন তাঁর 'কামাল খান' ফেসবুক আইডির থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে গুজব ছড়িয়ে দেন। পুলিশ তাঁর ফেসবুক আইডি পরীক্ষা করে এ অভিযোগের সত্যতা পায়।

অপরদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরোজ আলমকে আটক করা হয়। আটকের পর তাঁর স্মার্টফোন জব্দ করা হয়। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের এ আন্দোলন উসকে দেওয়া-সংক্রান্ত বিভিন্ন পোস্ট শেয়ার ও মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের সম্পর্কে পুলিশ জানায়, আটক এই দুই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬