ডিবি পরিচয়ে অপহরণ, সাবেক ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
গ্রেফতার ৩ ছাত্রলীগ নেতা।

গ্রেফতার ৩ ছাত্রলীগ নেতা। © সংগৃহীত

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সজল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে সাবেক ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে আদালতে মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও পৌর শহরের সওদাগড়পাড়া এলাকার মৃত আলিমুজ্জামান মিলনের ছেলে নাদিফ জামান ঊষা (২৪), বাড়াইপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে তানভীর আহম্মেদ প্রান্ত (২৩) ও ডালপট্টি এলাকার নেয়ামত আহমেদের ছেলে ফজলে রাব্বী(২৩)। তারাও জেলা ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মী ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি যাদুরহাট এলাকার নূর ইসলামের ছেলে সজল ইসলাম ইসলামী ব্যাংকের নীলফামারী শাখায় ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ইজিবাইকে করে শহরের চৌরঙ্গীর মোড়ে নামেন। এ সময় দুজন ব্যক্তি এসে সজলের নাম ও ঠিকানা জিজ্ঞাসা করে নিজেদের ডিবি বলে পরিচয় দেন। মোটরসাইকেলে এসে সজলকে জোর করে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। পরে সজলের কাছে থাকা ৫০ হাজার টাকা ও তার বিকাশে থাকা ৬৫০ টাকা ক্যাশ আউট করে নেয়। একপর্যায়ে ভুক্তভোগী সজলের হাতে নেশা জাতীয় কিছু ধরিয়ে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তারা।

এরপর ওইদিন সন্ধ্যার দিকে খোঁজ পেয়ে ভুক্তভোগী সজলকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে সজল নিজে বাদি হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নীলফামারী থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের পরেই বুধবার রাতে অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬