চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক

০৮ আগস্ট ২০২৬, ১২:১৬ PM
আটক ৭ নারী

আটক ৭ নারী © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সাত নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক নারীদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় জীবননগর থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন রেশমী আক্তার (৩০), শরিফা আক্তার (৩০), শিলা খানম (২৭), রাশিদা খাতুন (১৯), আসিয়া খাতুন (৩৮), কাজল (২০) ও হাওয়া বিবি (৫১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির সুবেদার মো. ফিরোজ খান সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের একটি ধানখেতের পাশে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশের উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে  আনুমানিক ৬টা ১০ মিনিটে সাত নারীকে আটক করা হয়।

আটক নারীদের বাড়ি কুমিল্লা, টাঙ্গাইল, বাগেরহাট, রাজবাড়ী, পাবনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বিজিবি।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬