শিখো ডটকমের কর্মকর্তা তাওসিফ নিখোঁজ

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
তাওসিফ জাওয়াদ আহমেদ

তাওসিফ জাওয়াদ আহমেদ © সংগৃহীত

অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো ডটকমের ব্যবসা শাখার কর্মকর্তা তাওসিফ জাওয়াদ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার রাত ৯টা থেকে তিনি নিখোঁজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি শিখো ডটকমে যোগ দেন। এ ঘটনায় তার বোন তানজিনা আহমেদ রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

তানজিনা আহমেদ বলেন, বাবা, মা, তাওসিফসহ তাঁরা রামপুরার ভাড়া বাসায় বসবাস করেন। তাঁর ভাই শিখো ডটকমের ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট’ বিভাগে কাজ করেন। মঙ্গলবার রাত ৯টায় অফিস শেষে তিনি বাসায় আসেন। এরপর এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য নিচে যান তাওসিফ। কিন্তু রাত ১১টার সময়ও বাসায় ফিরে না আসায় তিনি তাঁর ভাইয়ের মুঠোফোনে কল দেন। কিন্তু মুঠোফোন বন্ধ পান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও আমার ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের জানামতে, ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাওসিফ জাওয়াদ আহমেদকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬