রাজধানীতে ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজন আটক

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
রাজধানীতে ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব

রাজধানীতে ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব © প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মূলহোতা মোয়াজ্জেম হোসেন প্রান্তও রয়েছে। র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

ইমরান খান জানান, মোহাম্মদপুরে আজিজ মহল্লা এলাকায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আকাশ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। এ অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। 

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close