বেপরোয়া গতির অটোরিকশা কেড়ে নিল শিশুর প্রাণ

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
ভোলা জেলা মানচিত্র

ভোলা জেলা মানচিত্র © ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় মোহাম্মদ নামের (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৬ নম্বর ওয়ার্ডের ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার আহাম্মদ হোসেনের ছেলে।

শশীভূষণ থানার উপ-পরিদর্শক এস.আই সাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশু মোহাম্মদ। সোমবার তার নানুর সাথে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে শশীভূষণ বাজার থেকে নানু বাড়ি ফেরার পথে রিকশা থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া গতিতে আশা অপর একটি অটোরিকশা মুহূর্তেই শিশু মোহাম্মদকে ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬