নর্থ সাউথের শিক্ষার্থী হত্যাকাণ্ডে তিনজন আটক

২৫ জুলাই ২০১৮, ০৪:৫১ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের হত্যাকারী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ একথা জানান।

আটককৃতরা হলেন-হানিফ পরিবহনের বাসচালক জালাল, সুপারভাইজার ফয়সাল ও বাসচালকের সহকারী জনি। 

ওসি হারুন উর রশীদ জানান, তদন্তের সূত্র ধরে প্রাথমিকভাবে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, শনিবার নর্থ সাউথের বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে হানিফ পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল।

পুলিশ সূত্রে জানা যায়, পথে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গিয়ে জ্যামে পড়ে বাসটি। এ সময় বাস থেকে প্রস্রাব করার জন্য নিচে নামেন পায়েল।

এরপর থেকে পায়েলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় পায়েলের স্বজনেরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানান ওসি হারুন উর রশীদ। পরে সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬