শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৮ আগস্ট ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
নিহত শিক্ষার্থীর লাশ

নিহত শিক্ষার্থীর লাশ © ফাইল ফটো

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে মো. আব্দুর রহমান আবির (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত আবির ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহত আবির খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুব মেম্বারপাড়া এলাকার মো. সরোয়ারের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক শিশু আবিরকে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিন শিশুটি নির্যাতন সইতে না পেরে বমি করে ফেলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

খাগড়াছড়ি সদর থানার উপ-পুলিশ পরিদর্শক সুজন চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬