পরকীয়া সন্দেহে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা

২২ আগস্ট ২০২৩, ০৯:১৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
পুলিশের হাতে আটক অভিযুক্ত আ. সালাম

পুলিশের হাতে আটক অভিযুক্ত আ. সালাম © সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ অপরাধে স্বামী আ. সালাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ। আ. সালাম উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) পরকীয়া করছে বলে তার স্বামী সন্দেহ করছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। প্রায়ই কারিমাকে মারধোর করতো স্বামী আ: সালাম। পরে গতকাল সোমবার দুপুরে কারিমার উপর নির্যাতনের মাত্র আরও বেড়ে যায়। প্রথমে তাকে ঘরের দরজা আটকানোর কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে নৃশংসভাবে হত্যা করে পাষণ্ড স্বামী আ: সালাম হাওলাদার (৪২)। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার লাশ উদ্ধার ও পাষণ্ড স্বামী আ. সালামকে আটক করে বানারীপাড়া থানা পুলিশ।

নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে।

এ বিষয়ে বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত কারিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আস হয়েছে। একই সাথে অভিযুক্ত আ. সালামকে গ্রেপ্তার করা হয়েছে। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬