প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

২০ আগস্ট ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
খালিয়াজুরি থানা

খালিয়াজুরি থানা © ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ।

শনিবার(১৯ আগস্ট) ভোরে তাকে উপজেলার সাতগাঁও গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানান খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খায়রুল বাশার। আটক মো. রাইকুল হুসাইন পাঠান ওই গ্রামের আবুল মিয়া পাঠানের ছেলে।

খালিয়াজুড়ি থানার ওসি খায়রুল বাশার জানান, রাইকুল পাঠান শুক্রবার ১৮(আগস্ট)ফেসবুকে নিজের টাইমলাইনে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ওই রাতে আমাদের নজরে আসার পর শনিবার ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাইকুল হুসাইন পাঠানকে থানায় আনা হয় জানিয়ে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে  উপজেলা আওয়ামী লীগের একনেতা বাদী হয়ে রাতে থানায় ডিজিটাল  নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রবিবার (২০ আগস্ট) সকালে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি খাইরুল বাশার।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬