এইচএসসি পরীক্ষা কেন্দ্রে তরুণের গাঁজা সেবন, মাতলামি

১৭ আগস্ট ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
অভিযুক্ত তরুণ

অভিযুক্ত তরুণ © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে মাতলামির দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ (২৪)। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মো. মফজলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন এক তরুণ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। এরপর অভিযুক্ত তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় নগদ ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভিতরে গাঁজা সেবন, মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দায়ে এক তরুণকে কারাদণ্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার। এরপর পুলিশ দণ্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠিয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence