দশম শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের

০৭ আগস্ট ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
পটুয়াখালীর বাউফল থানা

পটুয়াখালীর বাউফল থানা © ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার (৬ আগস্ট) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. রিফাত মাতব্বর (১৬) রাজাপুর গ্রামের মো. শাহআলম মাতব্বরের ছেলে। সে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, রিফাত বড় ভাইয়ের জরুরি কাগজপত্র ফটোকপি করতে রাজাপুর বাজারে যাচ্ছিল। পথে বাজার সংলগ্ন নির্জন জায়গায় অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে তাকে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দেখে পরিবারে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রিফাতের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে না পারছে না। তবে প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছে কিশোর গ্যাং ঘটনায় জড়িত। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, তার গলায়, হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ০৪ এপ্রিল ২০২৬
আরেকটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ০৪ এপ্রিল ২০২৬
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু
  • ০৪ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস বাধ্যতামূলক হলে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬