চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে: জাতিসংঘ

০১ আগস্ট ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জাতিসংঘ

জাতিসংঘ

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। এক টুইটার (এক্স) পোস্টে তিনি বাংলাদেশ সরকারসহ বিরোধী দলকে এ আহ্বান জানান।

বাংলাদেশ সময় সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভউল লেখেন, ‘চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল সংস্থাগুলোকে বলব, তারা যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।’

বাংলাদেশের পতাকার একটি ছবি দিয়ে দিয়ে টুইট করেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।

এদিকে মঙ্গলবার (৩১ জুলাই) বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উপর পুলিশের লাঠি চার্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শণ নিয়ে আমরা উদ্বিগ্ন। দেশটির সরকারের কাছে এ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আহ্বান করছি। সেই সঙ্গে আমাদের প্রত্যাশা দেশটিতে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে যেন জনগণ তার উদ্বেগ প্রকাশ করতে পারে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে সরকাকেই। এছাড়া প্রতিটি দলকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান জানাতে হবে। সবরকম সহিংসতা ও ভীতি প্রদর্শণ থেকে দূরে থাকতে হবে তাদের। 

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬