ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রীকে গলাকেটে হত্যাচেষ্টা

১০ জুলাই ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM

© প্রতীকী ছবি

নীলফামারী জেলার জলঢাকায় সপ্তম শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা করে এক বখাটে। ঘটনাটি রোববার (৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টায় ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে লাউ গাছের তলায় ওই বখাটে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: একসাথে ৪ হাজার রোগীর চিকিৎসা ব্যবস্থা করা হবে ঢামেকে: প্রধানমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত ওই বখাটে।’ 

নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গালে ও গলায় আঘাত করে। বর্তমানে মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির পরিবারের লোকজন রংপুরে অবস্থান করছে। তাই এখনো কোনো মামলা হয়নি।’

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence