সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০ জুলাই ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
শামীম গাজী

শামীম গাজী © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত থাকার অপরাধে শামীম গাজী (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

রবিবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গোহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম উপজেলার আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে এবং এ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গাজী আমর আলীর ছোট ভাই। নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজাহারভুক্ত ১৭ আসামিই এখনো অধরা।

শামীম গাজীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শামীম গাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তিনি এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবুর পরিকল্পনায়ই সাংবাদিক নাদিমকে হত্যা

প্রসঙ্গত, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ১৬জনকে গ্রেপ্তার করে।

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬