ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত জারিফ গ্রেপ্তার

০৭ জুলাই ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
গ্রেফতারকৃত জারিফ

গ্রেফতারকৃত জারিফ © সংগৃহীত

ধানমন্ডি  ১৫ নম্বর এলাকায় একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয় ৫ লাখ

তিনি জানান, ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (৩ জুলাই) সন্ধায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়।

হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence