পাঠদান চলাকালে আম পাড়তে নিষেধ করায় শিক্ষককে বেধড়ক মারধর

৩০ মে ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
হাসপাতালে চিকিৎসাধীন অিাহত শিক্ষক জানে আলম

হাসপাতালে চিকিৎসাধীন অিাহত শিক্ষক জানে আলম © টিডিসি ফটো

নেত্রকোনার কলমাকান্দায় আম পাড়তে নিষেধ করায় জানে আলম (৩৮) নামের এক শিক্ষককে বেধড়ক মারধর করেছে এলাকার কয়েক জন দুর্বৃত্ত। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের ৩৭নং চেমটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক জানে আলম ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি বর্তমানে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন বিশ্বাস বলেন, বিদ্যালয়ের একটি আমগাছ থেকে আম পাড়তে পাঁয়তারা করছিল স্থানীয় বাসিন্দা সোনা মিয়া, ওয়াহাব আলী, মোকশেদ আলীসহ কয়েক ব্যক্তি। এ সময় বিদ্যালয়ের পাঠদান চলছিল।পাঠ দানে বিঘ্ন ঘটার কারণে আম পাড়ার খবর পেয়ে জানে আলম আম পাড়তে নিষেধ  করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে শিক্ষক জানে আলমকে। পরে গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সহায়তায় জানে আলমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, শিক্ষক জানে আলমের কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সোনা মিয়া, ওয়াহাব আলী ও মোকশেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সোনা মিয়ার ভাই সাবেক ইউপি সদস্য সাজল মিয়া বলেন, মারপিটের ঘটনাটি আমি শুনেছি।

কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শিক্ষক জানে আলমকে মারধরের ঘটনায় আজ মঙ্গলবার (৩০ মে) একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence