পড়াশোনার জন্য চাপ দেয়ায় গলায় ফাঁস নিল স্কুলছাত্র

২৯ মে ২০২৩, ০১:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খিলগাঁও থানা

খিলগাঁও থানা © ফাইল ছবি

রাজধানীতে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ মে) সকালে খিলগাঁও থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম (১৬) বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। তিনি পটুয়াখালী জেলার সদর থানা এলাকার আব্দুর রহিমের ছেলে। খিলগাঁও থানার ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence