নিজের পিস্তলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

২৫ মে ২০২৩, ০৯:৩৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
নিহত পুলিশ সদস্য আশরাফুজ্জামান রনি

নিহত পুলিশ সদস্য আশরাফুজ্জামান রনি © সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার এসআই মুন্তাহারুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের নাম আশরাফুজ্জামান রনি (২২)। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এসআই জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইনসে থাকতেন। সকাল থেকে ডিউটি ছিল বনানী ১১ নম্বর সড়কের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। সকাল সাড়ে ৬টায় ডিউটিতে যান। এরপর চেকপোস্টের বাথরুমে ঢোকেন।

তখনই ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান অন্যরা। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন তাকে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬