প্রাইভেট পড়তে যাওয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের

২৩ মে ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে

এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে © প্রতীকী ছবি

কুমিল্লায় প্রাইভেট পড়তে যাওয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২২ মে) ভুক্তভোগীর বাবা শিক্ষকের বিরুদ্ধে ইউএনও ও স্কুলের প্রধানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম সুব্রত আচার্য্য। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় ভুক্তভোগী ছাত্রী। ওইদিন অন্য সহপাঠীরা না যাওয়ায় সে বাসায় ফিরে যেতে চায়। এসময় সুব্রত আচার্য্য তাকে ধর্ষণের চেষ্টা করে।

তবে সুব্রত আচার্য্য অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রশাসন সত্য উদঘাটন করবে। 

অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সংসদ সদস্য প্রতিষ্ঠানের সভাপতি। তিনি এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence