ফায়ার সার্ভিস দরজা ভেঙে দেখল, রুয়েটের সামিউরের মরদেহ ঝুলছে

২১ মে ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
মেসের তালা ভেঙে সামিউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ

মেসের তালা ভেঙে সামিউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে সাধুর মোড় এলাকার রহিমা লজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। তার বাড়ি রাজধানীর ধানমন্ডি এলাকার নর্থ রোডে। বাবার নাম আব্দুর রহমান সরকার। এর মাত্র তিন দিন আরেক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, শনিবার (২০ মে) গভীর রাতে ছাত্রাবাসের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়।

এ সময় দরজা ভাঙার জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদরদপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি দল গিয়ে দরজার লক ভেঙে সামিউর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, আলামত দেখে মনে হয়েছে, সামিউর আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

এর আগে গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষ থেকে মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬