প্রেমিকাকে ভিডিও কলে রেখে স্টেডিয়ামে গলায় ফাঁস ফুটবলার সোহেলের

০৭ মে ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ফুটবলার সোহেল জমাদ্দারের স্বজনদের আহাজারি

ফুটবলার সোহেল জমাদ্দারের স্বজনদের আহাজারি © সংগৃহীত

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে এক ফুটবলার আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। শনিবার (০৬ মে) গভীর রাতে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে এ ঘটনা ঘটে। এর আগে ইমোতে পরকীয়া প্রেমিকাকে আত্মহত্যার সরঞ্জমাদির ছবি পাঠান তিনি।

পরে ভিডিও কলে রেখে সোহেল আত্মহত্যা করেন। আজ (রোববার) সকালে সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফুটবলার সোহেল জমাদ্দার (২৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক ছিলেন বলে জানা গেছে। পরে  বরিশালের বিভিন্ন দলে খেলতেন। তিনি বিবাহিত ও এক ছেলের বাবা।  

ফুটবলার সোহেলের বোন শান্তা জানান, বিয়ের আগে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেম ছিল সোহেলের। সম্পর্ক না টেকায় সোহেলকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। সম্প্রতি সবার অজান্তে সেই মেয়ের সঙ্গে আবারও সম্পর্কে জড়ান তিনি। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দিলেও তাদেরকে ফেরানো যায়নি।

শান্তা বলেন, শনিবার স্ত্রীর সঙ্গে সোহেলের ঝগড়া হয়। ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান ভাবি। রোববার খেলা থাকায় শনিবার স্টেডিয়ামে আসেন তিনি। সন্ধ্যার পর থেকে যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। পরে ওই মেয়ে জানান, সোহেল ইমোতে আত্মহত্যা করবে জানিয়ে দড়ি ও মইয়ের ছবি পাঠায় তাকে। সকালে এসে তার মরদেহ পাই।

ভিডিও কলে রেখে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, মরদেহের সুরতহাল শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসআই শহীদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহেল। ফাঁস নেওয়ার পর দড়ি ছিড়ে পড়ে যাওয়ায় তার মাথা ফেটে গেছে। এর আগে পাঠানো ছবিও পাওয়া গেছে। মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬