ঈদ সালামির নামে চাঁদাবাজি, দুইজন গ্রেপ্তার

২৫ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ঈদের সালামির নামে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঈদের সালামির নামে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

ঈদের সালামির নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর থেকে দুই জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকার বড়বাগ বসতি হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মিরপুর মডেল বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-  শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)। শাকিল ২০১৬ সালে এক নারী পোশাককর্মী গণধর্ষণ মামলার আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি।  

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের নামে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের নামে দুটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।

তিনি বলেন, সোমবার তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন বিভিন্ন অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে 'সমস্যা হবে' বলেও হুমকি দেন তারা। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর থানা পুলিশের একটি দল তাদের আটক করে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close