রাজধানীতে গাড়িতে আগুন, এক পরিবারের চারজন দগ্ধ

১৪ এপ্রিল ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
রাজধানীর মৌচাক মার্কেট

রাজধানীর মৌচাক মার্কেট © ফাইল ছবি

রাজধানীর মৌচাকে প্রাইভেটকারের সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মাকসুম পারভেজ রাসেল (৪২), তার স্ত্রী সখিনা আক্তার কাজল(৩২), ছেলে নাফিজ পারভেজ আযান (১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা (১০)।

রাসেল জানান, বাড্ডা ডিআইটি প্রজেক্ট বাসায় সন্ধ্যায় ইফতার শেষে পরিবার নিয়ে প্রাইভেটকারে মৌচাক ফরচুন মার্কেটে কেনাকাটা করতে আসেন। মৌচাক মোড়ে ফরচুন মার্কেটের বিপরীত পাশে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক সুমাইয়া বিনতে নিজাম বলেন, চারজনের হাতে ও মুখে দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে, অবস্থা ভালো আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।'

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রাইভেটকারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটলে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এর আগেই আগুন নিভে যায়। চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬