পটুয়াখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৯ এপ্রিল ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। রবিবার (৯ এপ্রিল) সকালে মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত শিক্ষার্থী মীম আক্তার (১৩) উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের শহিদুল দেওয়ানের মেয়ে। সে সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

কান্নারত ওই শিক্ষার্থীর মা বলেন, বাসায় আমি আর আমার মেয়ে থাকতাম। আমার মেয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে বলে তার কিছু ভালো লাগছে না। চোখে ঝাপসা দেখছি৷ এরপরে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করি। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আমি বিকাশের টাকা উত্তোলনের জন্য বাজারে যাই। বাসায় ফিরে দেখি দরজা আটকানো। প্রথমে ভেবেছিলাম আমার মেয়ে কোরআন শরিফ পড়ছে। আমি বিকল্প উপায়ে রুমে ঢুকতেই দেখি আমার মেয়ে একটি মইয়ের সাথে ঝুলছে এবং তার গলায় ওড়না জড়ানো। এরপর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনকে লাল কার্ড প্রদর্শন ছাত্র অধিকার পরিষদের

স্কুলের সহপাঠীরা জানান, মীম খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। ওর সাথে কারো ঝগড়া বিবাদ ছিল না। কেনো সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল, বিষয়টা কেউ বুঝতে পারছি না। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিচুল হক বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে। 

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence