বান্দরবানে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৮

০৭ এপ্রিল ২০২৩, ০২:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
বান্দরবান

বান্দরবান © ফাইল ফটো

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির খামতাম পাড়ার কা‌ছে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগু‌লি‌তে আটজন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (০৭ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। 

নিহতদের ম‌ধ্যে সাত জ‌নের নাম জানা গেছে। তারা হলেন: ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

স্থানীয়রা জানিয়েছেন, সকা‌লে গোলাগু‌লির শব্দ শোনা য‌ায়। এরপর তারা সেখানে গি‌য়ে আট জনের গুলিবিদ্ধ মরদেহ দেখ‌তে পেয়ে পুলিশকে খবর দেয়। প‌রে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে মরদেহগুলো উদ্ধার ক‌রে।

রোয়াংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তাও নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence