নিজ ক্যাম্পাসে বখাটের হাতে লাঞ্চিত কলেজ উপাধ্যক্ষ

০১ এপ্রিল ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তরা

সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তরা © সম্পাদিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বখাটের হাতে উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামীকে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কলেজের কান্দিরপাড় উচ্চমাধ্যমিক শাখায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেছে কলেজ প্রশাসন।

ঘটনার বিষয়ে কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইউনুস মিয়া বলেন, রমজান মাসে কলেজ বন্ধ থাকার পরও উচ্চমাধ্যমিক শাখার দশতলা ভবনের এক কোণায় দুজন যুবক-যুবতীকে দেখতে পেয়ে ক্যাম্পাস থেকে বের হতে বলেন কর্মচারীরা। সেসময় তারা বের না হয়ে উল্টো কর্মচারীদের মারতে উদ্যত হন। কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিক উপাধ্যক্ষকে জানান। তারপর উপাধ্যক্ষ গিয়ে তাদেরকে কলেজ ত্যাগ করার কথা বললে বখাটে যুবক স্যারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। স্যারকেও মারতে উদ্যত হয়।এমনকি সেই ছেলেটি নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে স্যারের সাথে খারাপ আচরণ করে।

নিজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এমন ঘটনার বিষয়ে ভিক্টোরিয়া সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর সাথে সাথে আমরা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্ত ছেলে-মেয়ের ভিডিও ফুটেজও সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাকচী বলেন, বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষকে লাঞ্চিত করার বিষয়টি মৌখিকভাবে জানানোর সাথে সাথে কলেজ ক্যাম্পাসে পুলিশ গিয়েছে। অভিযুক্ত ছেলে-মেয়ে পুলিশ যাওয়ার আগেই চলে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিযুক্ত ছেলের নাম রিপন। বাড়ি উত্তর চর্থা তেইলাপুকুরপাড়। তবে এবিষয়ে কলেজ প্রশাসন লিখিত কোন অভিযোগ করেনি বরেও জানান তিনি।

লংমার্চের প্রচারণা কালে জামায়াতের এক নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬