মায়ের সাথে অভিমান করে শিশু শিক্ষার্থীর মৃত্যু

৩১ মার্চ ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© প্রতীকী ছবি

মায়ের সাথে অভিমান করে মো: হাছনাইন (১২) নামের এক ৫ম শ্রেণীর ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক। 

নিহত শিক্ষার্থী দুলারহাট দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ছোট ভাই ইয়ামিনের সাথে হাছনাইনের টুনটুনির পাখির বাসা নিয়ে ঝগড়া হয়। ছোট ভাইয়ের সাথে জগড়া করার কারনে হাছনাইনের মা তাকে রাগ করে ধমক দেন। তার কিছুক্ষন পরে ছোট ভাই ইয়ামিন তাদের বসত ঘরের পাশে লাকরির ঘরে রশির সাথে হাছনাইনকে ঝুলতে দেখে। খবর পেয়ে তার দাদা আ: মালেক হাছনাইনের মরদেহ রশি থেকে খুলে নেয়। ঘটনার দুই ঘন্টা পর খবর পেয়ে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক ঘটনাস্থলে যান। পুলিশ গলায় ফাঁস দেওয়া রশি জব্দ করে এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: ছাত্রীর মৃত্যুতে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, ছেলেটি তার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে এবং গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬