দু’পক্ষের মারামারি ও কোপে আহত ছাত্রলীগের ছয় নেতাকর্মী

৩১ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
অস্ত্রের কোপে আহত এক ছাত্রলীগ কর্মী

অস্ত্রের কোপে আহত এক ছাত্রলীগ কর্মী © সংগৃহীত

সরকারি বরিশাল কলেজে দু’পক্ষের মধ্যে মারামারি ও কোপাকুপির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কলেজের অদূরে কবি জীবনানন্দ দাশ সড়কে এ ঘটনা ঘটে। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তারা অস্বীকার করেছে। 

মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন, এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দা-সহ একজনকে আটক করেছে। অন্যদের আটকে অভিযান চলছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, মারধরে আহত চারজন ও কোপে জখম দু’জনকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল ও ইমন। রিশাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের। বাকিরা ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বলে জানা গেছে। রিশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। 

আহতদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে হামলা চালায় তার অনুসারীরা।

তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ঘটনার সময় ছাত্রদলের কাউকে দেখা যায়নি। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীদের ওপর মহানগরের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার অনুসারীরা এ হামলা চালিয়েছে। 

একই দাবি করেছেন ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু। তিনি বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কোপাকুপি হয়েছে। এত ছাত্রদল জড়িত না। তাকে ফাঁসাতে নাম ব্যবহার করা হচ্ছে। হামলাকারী আটক হলেই স্পষ্ট হয়ে যাবে ছাত্রদল নয় ছাত্রলীগই কুপিয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence