বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৮ মার্চ ২০২৩, ১০:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
অনি রায়

অনি রায় © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে অনি রায় (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ মার্চ) পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ মার্চ) ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অনি ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মতো আমার বোন স্কুলে কোচিংয়ের জন্য যান। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে আমার বোন তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন: উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ দেবে মহিলা অধিদপ্তর।

অর্ঘ্যের দাবি, আমার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার অনি রায় অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনিকে উত্ত্যক্ত করত।

ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, অনি রায় স্কুলে কোচিং করতে এসেছিল। বাসায় ফিরে আত্মহত্যা করে। তবে তাকে কেউ উত্ত্যক্ত করতো কিনা জানা নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত কিশোরীর ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence