হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

১৮ মার্চ ২০২৩, ০৮:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নিরালা রেস্ট হাউজ

নিরালা রেস্ট হাউজ © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর নিরালা রেস্ট হাউস থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবাসিক হোটেলটির মালিক মো. মূসাকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

ওসি বলেন, ‘গত ১৫ মার্চ রাকিব (২৪) নামে এক যুবক ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠে। শনিবার সকালের দিকে রাকিব গেস্ট হাউজের রুমের বাইরে তালা দিয়ে চলে যায়। পরে সকালে রুমে তালা দেওয়া দেখে দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বিকালে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘হোটেলে দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।’ এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence