সরকারি স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসকের দেহ ঝুলছিল ফ্যানে

১১ মার্চ ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
লামায় নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লামায় নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

গলায় ফাঁস লাগানো অবস্থায় নারী চিকিৎসকের নিথর দেহ ঝুলছিল ফ্যানের সঙ্গে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বান্দরবানের লামা উপজেলায় শুক্রবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

চিকিৎসকের নাম সাবরিনা তারানুম মেঘলা। তিনি লামার গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নে। তিনি মো. শওকত ও শাহিনা আক্তার দম্পতির মেয়ে।

পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন, বাবার সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা নারী চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

লামা থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নারী চিকিৎসকের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬